PRIYOBANGLANEWS24
১ জানুয়ারী ২০২০, ৪:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৫ কোটি ৩৯ লাখ বইয়ের উৎসব আজ

আজ নতুন বছরের প্রথম দিন। আজ বাংলাদেশের বই উৎসবে রঙিন আনন্দের দিন। প্রতি বছরের ধারাবাহিকতায় ইংরেজি নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করছে সরকার। গত বছরের তুলনায় এবার ২০ লাখের বেশি বই নিয়ে উৎসব হবে। এ বছর বিনামূল্যে বিতরণ করা হবে ৩৫ কোটি ৩৯ লাখ নতুন বই।
এবারের বই উৎসবে সোয়া ৪ কোটি শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক-অভিভাবকও অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ বই ছাপিয়ে বিতরণ হচ্ছে।

এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা জানান, ২০২০ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিতরণ করা হবে। এবার মোট ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী নতুন বই পাবে বিনামূল্যে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নতুন বছরের প্রথম দিন সাভারের অধরচন্দ্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যের বই বিতরণ করবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বই বিতরণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

এনসিটিবি সূত্র জানায়, ২০১০-২০ শিক্ষাবর্ষে মোট ৪৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত কয়েক বছর ধরেই প্রাক-প্রাথমিক স্তর থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০