PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০১৯ ছিল গণতন্ত্র ধ্বংসের বছর: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৯ সাল ছিল গণতন্ত্র ধ্বংসের বছর। দুর্ভাগ্যক্রমে এদেশের মানুষ যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণতন্ত্রকে হত্যা করেছে, এবার তারা ভিন্ন কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য গণতন্ত্রকে ধবংস করেছে পুরো বছর জুড়েই।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বছরে আমরা সবসময়ই নতুন করে ভাবতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্রদলের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐহিত্যকে সমুন্নত রেখে, ছাত্র আন্দোলনের ঐতিহ্যকে সমুন্নত রেখে এই ছাত্রদলের নেতৃত্বে এদেশে গণঅভ্যুত্থানে সূচনা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এসময় তিনি দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আজকে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তাকে ন্যূনতম আইনগত সুযোগ দেয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০