PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২১, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাস থেকে নারীকে ধাক্কা: এন মল্লিকের চালক ও হেলপার আটক

নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান। আটককৃতরা হলেন- মো. সবুজ (২৫) ও মো. নাহিদ (১৯)। সবুজ ওই বাসটির চালক ও নাহিদ হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, কেরানীগঞ্জের কুচিয়ামারা এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে আজ (মঙ্গলবার) বিকেলে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

চলন্ত বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রবিবার (৭ মার্চ) ঢাকা-নবাবগঞ্জ সড়কের রোহিতপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সড়কটিতে চলাচলকারী এন মল্লিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে হঠাৎ করে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।
গাড়ি থেকে ধাক্কা দিয়ে এক নারীকে ফেলে দেয়ার ঘটনা চোখের সামনে দেখে হতবাক হয়ে যায় আশপাশের লোকজন। তারা আঘাতপ্রাপ্ত ওই নারীকে প্রাথমিকভাবে টেনে তুলে তাকে সুস্থ করার চেষ্টা করেন। কথা বলার চেষ্টা করেন ওই নারীর সাথে। আহত ওই নারী ইশারায় জানান তিনি কথা বলতে পারেন না। পরে তাঁর হাতে একটি কলম দেয়া দেয়া হলে পুরো ঘটনা লিখে জানান তিনি।
ওই নারী লিখেন, “এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে, ভাড়া নাই, এন মল্লিক আমার থেকে কোনদিন ভাড়া নেয় না, ওরা ভাড়া চায়, দিতে না পারায় এমুন ব্যবহার”

আর একটি কাগজে তিনি লিখেন, “এখন যাব কি করে, আমার পা দিয়ে হাঁটতে পারছি না ব্যাথা। আমারে একটু ব্যাথার ওষুধ দিবা, দুই কান ভন ভন করছে, ব্যাথা করছে, মাথা ধরছে।”

আরো লিখেন, তার বাড়ি জয়পাড়া ঋষিপাড়া, নিচে লিখেন, ওই হেলাপারের নাকি জরিমানা দিতে হবে, আমার ভাড়া নাই তাই। এন মল্লিক ওঠায়ে দিবে জয়পাড়ার গাড়িতে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাক প্রতিবন্ধী ওই নারীর খোঁজ পায়নি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার নবাবগঞ্জে মানববন্ধন করে স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০