PRIYOBANGLANEWS24
৬ জানুয়ারী ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আ’লীগের পরিবেশবিষয়ক উপকমিটিতে ফের নির্বাচিত দোহারের আতিক

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক। সে ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামের সন্তান।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং বন ও পরিবেশ উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেনর স্বাক্ষরিত প্যাডে ৪৮ সদস্যের এ কমিটিতে ফের স্থান পান আতিক।

জানা যায়, আতিক ১৯৯৫ সালে দোহারের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৭ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ পাস করেণ। ছাত্ররাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কাজে তার অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। তিনি ২০১৮ সালে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির পোলিং এজেন্ট প্রশিক্ষণ ইউনিটের সদস্য ও মাস্টার ট্রেইনার হিসেবেও কাজ করেছেন। ঢাকা-১ সংসদীয় আসনে পোলিং এজেন্ট সাপোর্ট সেন্টার, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, দ্রুত ফলাফল গণনা ও ভোট কেন্দ্রের সাথে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য কল সেন্টার স্থাপন ও পরিচালনা করেন। এছাড়াও এসএমএস, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠনমূলক ও তথ্যমূলক প্রচার করে রাজনীতিতে নতুন ইতিবাচক ধারার সৃষ্টি করেন।
তিনি দীর্ঘ সময় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষাবিষয়ক সহসম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন।

বর্তমানে দোহারের ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন। নটরডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সক্রিয় সদস্য হিসেবে ও গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট’র (সবুজ পরিবেশ আন্দোলন) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন। তিনি পরিবেশ নিয়ে নিজে যেমন কাজ করে যাচ্ছেন এলাকার ছাত্র ও যুবকদেরও কাজ করার জন্য সর্বদা উৎসাহিত করে থাকেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে স্কুলভিত্তিক ধারাবাহিক পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ‘সবুজ স্কুল সবুজ দেশ, গড়ব দ্রুত বাংলাদেশ’ পরিচালনা করে যাচ্ছেন।

এছাড়াও অন্যান্য সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। বর্তমানে বেসরকারী একটি মোবাইল টেলিকম প্রতিষ্ঠানে সিনিয়র পদে কর্মরত থাকার পাশপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০