PRIYOBANGLANEWS24
১৩ অক্টোবর ২০২০, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মহিলা আ’লীগের মত বিনিময় সভা

করোনায় স্বাস্থ্য সচেতনতা, নারীর প্রতি সহিংসতা রোধ ও দলে নতুনদের আগমন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাগমারা বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এস এম খুরশিদা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল।

বক্তব্যে শেখ আনারকলি পুতুল বলেন, নারীকে দূর্বল ভাবলে হবেনা। সবক্ষেত্রে নারীরা আজ এগিয়ে রয়েছে। নারীর সম্মান বাঁচাতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠাসহ নারীর প্রতি সহিংসতা রোধে বাংলাদেশ মহিলা আ’লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারন সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের নেতৃত্বে আমরা সারাদেশে নানা কর্মসূচী গ্রহণ করেছি।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সবসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একযোগে কাজ করে যাচ্ছেন। সেই সাথে দোহার ও নবাবগঞ্জের উন্নয়নেও কাজ করছেন সালমান এফ রহমান। ইতোমধ্যে তার নির্বাচনী এলাকা দোহার নবাবগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল তৈরীতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ মহিলা আাওয়ামী লীগের পক্ষ থেকে আনারকলি পুতুল অভিনন্দন জানান।

অনুষ্ঠানে শেখ আনারকলি পুতুলের হাত ধরে ঢাকা জেলা মহিলা যুবলীদের যুগ্ম সাধারণ সম্পাদক রেশমা আক্তার ও সোহানা জামান দিপা, সানজিদা আক্তার এলির নেত্রীতে ২০/২৫ জন নেতাকর্মী মহিলা আওয়ামী লীগে যোগদান করেন ।

নবাবগঞ্জ উপজেল মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রীনা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহানারা বেগম, শিরিন চৌধুরী, সদস্য মনিকা ইসলাম, জলি আক্তার, নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিমা দেওয়ান, মলি গমেজসহ আরো অনেকে।

অনুষ্ঠানে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সকলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন নেত্রীবৃন্দরা।

8
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০