PRIYOBANGLANEWS24
১২ সেপ্টেম্বর ২০২০, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের পাশে স্বেচ্ছাসেবকলীগ

ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের কালীগঙ্গা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার দুপুরে কৈলইল ইউনিয়নের মেলেং এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ভাঙন কবলিত অর্ধশতাধিক পরিবারে ২৫ কেজি করে চাল, আলু, পিয়াজ, তেল, লবন বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ বলেন, শেখ হাসিনার ভাবমূর্তিকে উজ্জল করতে আমাদের সংগঠন সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার মহামারিতে বিশ্বের বড় বড় নেতাদের চেয়েও জীবনের ঝুঁকি নিয়ে দূর্যোগে থাকা মানুষগুলোর কাছে ছুটে চলেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে গরিব মানুষ ভালো থাকেন। লক্ষ্য রাখতে হবে। আমাদের কাজ ও ব্যবহারে যেন কোন বদনাম না হয়। তাহলে সকল অর্জন ম্লান হয়ে যাবে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার টেকসই উন্নয়নে বিশ^াস করে। অন্যান্য সরকারের আমলের মতো প্রতি বছর একই রাস্তার কাজ করতে হয় না। তার উদাহরণ স্বরুপ আমাদের এলাকার উন্নয়ন প্রকল্প গুলোতে দেখেছি। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যারা এতো বছর দেশ শাসন করেছেন তারা কোথায় আজ। দেশের এ দুঃসময়ে তাদের মানুষের পাশে থাকার কথা ছিল। কিন্তু তাদের কাউকে কি আপানারা দেখেছেন?

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ মন্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল দাস, এ্যাডভোকেট শাহিনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহাবুব বেপারী, অতুল সরকার জুয়েল, আশ্রাফ আলী, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পলাশ চৌধুরী, মো. পলাশ, শেখ সুজন বাবু, সেলিম খান, ফারুক মোল্লা প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০