PRIYOBANGLANEWS24
৩০ অগাস্ট ২০২০, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

ঢাকার দোহারে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) উত্তর জয়পাড়া কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ও জয়পাড়া কলেজ ছাত্রলীগ নেতা আহমেদ রাব্বি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বি সহ তার পক্ষের চারজন আহত হয়েছে।

স্থানীয় ও বিভিন্ন সুত্র থেকে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে জয়পাড়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ রাব্বি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুলের মধ্যে কোন একটি বিষয় নিয়ে তর্কবিতর্কের ঘটনা ঘটে। ওই সময়ই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে আসে। শনিবারের ওই ঘটনার জের ধরে রবিবার (৩০ আগস্ট) কলেজ ছাত্রলীগ নেতা রাব্বি, ছাত্রলীগ কর্মী রাজ, আবির ও সানজিদ উপজেলার কাঠালীঘাটা এলাকা থেকে জয়পাড়ায় আসার সময় কুঠিবাড়ি এলাকায় আসলে পৌর ছাত্রলীগের রাশেদুল পক্ষের লোকজন তাদের কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন রাব্বির লোকজন।

এ ঘটনার পর থেকে জয়পাড়া কলেজ সহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করে। বিচ্ছিন্নভাবে দুই গ্রুপকেই বিভিন্ন স্থানে শোডাউন দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পর থেকে জয়পাড়া কলেজ ক্যাম্পাস ও চৌরাস্তায় পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে জানতে রাশেদুল ও রাব্বির মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ বলেন, আমি ছাত্রলীগের সবাইকে বলেছি এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে। সেই বিষয়টি মাথায় রেখে সবাই যেন চুপ থাকে। বাকিটাও সমাধান করার চেস্টা করছি।

দোহার থানা ওসি (তদন্ত) মো. আরাফাত হোসেন বলেন, ছাত্রলীগের ওই দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা নিব। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ বা মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০