PRIYOBANGLANEWS24
২৮ অগাস্ট ২০২০, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা বেঁচে থাকতে দেশে কেউ অনাহারে থাকবেনা : নির্মল গুহ

স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, শেখ হাসিনা বেঁচে থাকতে দেশে যে কোন দূর্যোগকালে কেউ অনাহারে থাকবেনা। সাহসী পিতার সাহসী কন্যা অক্লান্ত পরিশ্রম করে করোনা মহামারি থেকে শুরু করে বন্যা নদী ভাঙ্গনে মানুষের পাশে থেকে দিন রাত কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া কোন্ডা ও পাতিলঝাপ এলাকায় কলিগঙ্গা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্মল রঞ্জন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নদী ভাঙ্গন দেখতে এসেছি। নদী ভাঙ্গনে যাদের বাড়ি ঘর বিলীন হয়ে গেছে তাদের ব্যথা শেখ হাসিনা বুঝেন। আজ আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল মাঠে নেই। ঘরে বসে বড় বড় কথা বলতে পারে সবাই কাজের বেলা নেই।
তিনি আরও বলেন, চলমান করোনা বিপর্যস্ত পরিস্থিতি ও বন্যা কবলিতদের ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান সবসময় খোঁজ খবর রাখছেন এবং ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, আমরা জনসভা করতে আসিনি আমরা আপনাদের দূর্দশা দেখতে এসেছি নদী ভাঙ্গনের বেদনা ধারণ করতে এসেছি। অপনাদের আপদকালীন সময়ে সারা দেশে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা যার যতটুকু সামর্থ আছে তা নিয়েই দেশের মানুষের পাশে থেকে কাজ করছে।

নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ মন্ডল অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আকতার লাবন্য, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আকতার লাবন্য, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিষ কুমার মজুমদার, রাহুল দাস, এড. শাহিনুর ইসলাম, দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান আওলাদ হোসেন, দেলোয়ার হোসেন খান, ফজলুল হক ফজল, ঢাকা জেলা দক্ষিণের মাহাবুব বেপারী, আশরাফ আলী, অতুল সরকার জুয়েল, মঈনুল হক পিলু, মহন্ত কুমার হালদার, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম, স্বেচ্ছাসেবক লীগের নবাবগঞ্জের পলাশ চৌধুরী, শেখ সুজন বাবু, দোহার উপজেলার হাবিবুর রহমান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০