PRIYOBANGLANEWS24
৬ অগাস্ট ২০২০, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর পাশেই শায়িত বিএনপি নেতা আবদুল মান্নান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার চার দফা জানাজা নামাজ শেষে স্ত্রীর কবরের পাশে তাকে শায়িত করা হয়।

এর আগে আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার সকালে অ্যাম্বুলেন্সে করে তার কফিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢাকা জেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবদুল মান্নান শুধু দলের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তিনি এ দেশের একজন প্রথিতযশা জ্ঞানী মানুষ ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন এবং অত্যন্ত যোগ্য একজন পুরুষ ছিলেন। এ রকম সৎ, আন্তরিক, নিষ্ঠাবান, যোগ্য মানুষকে রাজনীতিতে খুব কম দেখেছি।

নয়াপল্টন থেকে পরে দুপুর ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে, বেলা ৩টায় নবাবগঞ্জের সোনাবান উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এবং বিকাল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে আজিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন।

১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সাল থেকে চারবার ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সংসদ নির্বাচিত হন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০