PRIYOBANGLANEWS24
২৭ মে ২০২০, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেক্সিমকোর ‘ইভেরা টুয়েলভ’ সেবনে পাঁচদিনে করোনা নেগেটিভ দোহারের ১২ পুলিশ সদস্যের!

বেক্সিমকোর উৎপাদিত ওষুধ ‘ইভেরা টুয়েলভ’ সেবনে মাত্র পাঁচদিনে করোনা নেগেটিভ এসেছে ঢাকা জেলার দোহার থানার করোনা আক্রান্ত ১২ পুলিশ সদস্যের। বুধবার (২৭ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, গত ১৭ মে রাতে দোহার থানার ১৬ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হই। পরদিন ১৮ মে আক্রান্ত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে ১৯ মে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হসপিটালে পাঠানো হয়। এরপর গত ২০ মে করোনা আক্রান্ত ১৬ জনের মধ্যে ১২ জনকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর উৎপাদিত ওষুধ ‘ইভেরা টুয়েলভ’ সেবন করানো হয়। পাঁচদিন ওই ওষুধ খাওয়ানোর পর গত ২৫ মে ১২ জনের স্যাম্পল নেয়া হয় করোনা পরীক্ষার জন্য। আজ (২৭ মে) রাত নয়টার দিকে জানতে পারি ‘ইভেরা’ সেবন করা ১২ জনেরই করোনা নেগেটিভ হয়েছে। তিনি জানান, বেক্সিমকোর ‘ইভেরা টুয়েলভ’ ওষুধ সেবনের পাঁচদিনের মাথায় করোনা নেগেটিভ হয়েছে। ওসি সাজ্জাদ হোসেন, পুলিশ সদস্যদের ইভেরা সেবনের বিষয়সহ এবং তাদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার জন্য সালমান এফ রহমান এমপিকে ধন্যবাদ জানান।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘ইভেরা টুয়েলভ’ সেবন করার পাঁচদিনের মাথায় যে ১২ জন পুলিশ সদস্যের করোনা নেগেটিভ হয়েছে নিয়মানুযায়ী তাদের আবার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। তারপরেই তারা হাসপাতাল থেকে কর্মস্থলে ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০