ঢাকার নবাবগঞ্জের নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান, সাংগঠনিক মাদবর ফারুক, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আকতার মোল্লা, সাধারণ সম্পাদক মীর নাসির, শ্রমিক দলের সাবেক সভাপতি ইমতিয়ার শামীম, বান্দুরা ইউনিয়ন মৎসজীবিদলেন সভাপতি সত্যরঞ্জন হালদার, সিনিয়র সহ সভাপতি মামুন ভূইয়া, বান্দুরা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাদবর, সাধারণ সম্পাদক হিরু, যুবদল নেতা ইমতিয়াজ শাকিল, মামুন খান, শেখ নাহিদ, উপজেলা মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিমা আক্তার, দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সঞ্জয় সাহা, বান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিঠু, ছাত্রনেতা মো. সোহাগ, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন