সিনিয়র প্রতিবেদক.
১১ জানুয়ারী ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

ঢাকা জেলার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের ২০২৬ সালের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ভর্তি ও সেশন ফি প্রদান করা হয়েছে।এছাড়াও নয়াবাড়ি ইউনিয়নের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।  বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ পুরস্কার বিতরণী ও সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম মিয়া’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মিজান মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও উপস্থিত ছিলেন ২০০১ ব্যাচের আবুল হোসেন, মনির মোল্লা, আনিসুর রহমান, ডা. শাহজাহান, নাফিস মাহমুদ ওয়াসিম, রমজান আলী পত্তনদার, বাবুল হোসেন, তুষার মোল্লা, এ্যাড. আলম হোসেন, আলতাফ মাহমুদ, উজ্জ্বল মাদবর, পান্নু মল্লিক, মাকসুদা, মল্লিকা, সেলিনাসহ আরও অনেকেই।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০