শাহিনুর রহমান.
৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যদের সাথে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সোমবার দুপুরে নবাবগঞ্জ সাব-রেজিষ্টার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি এর আয়োজন করেন।।

সভাস্থলে নেতা উপস্থিত হলে সমিতির নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সমিতির নেতারা জমির অতিরিক্ত উৎসে কর ও তাদের বসার জন্য জায়গা নির্ধারণ করাসহ নানামুখী সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় খন্দকার আবু আশফাক বলেন, বিগত সরকারের আমলে এ এলাকার বিনাভোটের এমপি দরবেশ বাবা তার নিজের স্বার্থ হাসিল করতে জমি রেজিষ্ট্রিতে উৎসে কর বসিয়েছে যার খেসারত আমাদের মত জনসাধারণ ভোগ করছে। তারা তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে কাজেই জনগণের কথা তারা ভাবতো না কারন তাকে জনগণের কাছে জবাব দিহি করতে হতো না। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি থাকলে প্রথমে জমির উৎসে করের বিষয় নিয়ে সংসদে তুলে ধরবো শুধু তাই নয় আপনাদের দাবী দাওয়াগুলি পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া আপনাদের অন্যান্য সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ।

দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য রেজাউল হক চৌধুরী রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নীরব, নবাবগঞ্জ উপজেলা ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব মো. রায়হানুল ইসলাম রাহিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০