শাহিনুর রহমান.
১৯ নভেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা মাঝপাড়া গ্রামটিকে বিভক্ত করেছে নোয়াবাড়ি একটি খাল। মানুষের যাতায়াতের সুবিধার্থে দেড় যুগ আগে সেখানে শুরু হয় সেতু নির্মাণের উদ্যোগ নেন তৎকালিন বিএনপির সরকার। তবে সরকার বদলের সাথে সাথে থেমে যায় সেতুর কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে মাঝপাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ। বাধ্য হয়ে সেতু পাশেই ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড় হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০০৫ সালে বিএনপির সরকারের শেষ দিকে সেতুটির নির্মাণ করা শুরু হয়। দ্রæত সেতুর পিলারগুলোর কাজ শেষ হওয়ায় দুর্ভোগ লাগবের স্বপ্ন দেখছিলেন তারা। তবে এরপর তত্বাবধায়ক সরকার এলে কাজটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার একাধিকবার ক্ষমতায় থাকলেও সেতুটির কাজ শেষ করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মাঝপাড়ার বাসিন্দাদের পাশাপাশি বটতলা, কাজীহাটি,লস্করহাটি, তেতুলতলা, মাইলাইল, তেলেঙ্গা, কৈলাইলসহ আশেপাশের ১০ গ্রামের বাসিন্দারা। এছাড়া স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষিকার্থীদেও প্রতিনিয়ন যাতায়াত করতে হচ্ছে ভাঙাচূড়া বাঁশের সাঁকো দিয়ে।

মাঝপাড়ার বাসিন্দা আমিনুর ইসলাম বলেন, সেতুর কাজ শুরু হওয়ার পর আমরা মনে করেছিলাম যাতায়াত অবস্থা ভাল হবে। কিন্ত সেতু না হওয়ায় আমরা রয়েছি চরম বিপদে। বিশেষ করে কেউ অসুস্থ হলে ভাঙা সেতু দিয়ে ডাক্তারের কাছে নিতে বেগ পেতে হয়। এছাড়া আমাদের এলাকায় প্রচুর কৃষি পণ্য উৎপাদন হয়। যাতায়াত ব্যবস্থার কারনে কৃষকরা পণ্যগুলো বাজারে নিতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছে না।

আশা বেগম নামে এক বৃদ্ধ বলেন, যুদ্ধের পর সারাদেশের উন্নয়ন হলে ৫০/৫৫ বছরেও আমাদের এলাকার কোন উন্নয়ন হয়নি। সেতুর কাজ শুরু করলো কিন্ত শেষ করলো না। রাস্তার অবস্থাও ভাল না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। রাস্তাঘাটের বেহাল দশার কারনেই গাড়িও পাওয়া যায় না সহজে।

অনিতা নামে আরেক গৃহবধূ বলেন, আমাদের অনেক কস্ট। হাটবাজারে যেতে পারি না, পুলাপান স্কুলে যেতে পারে না। বৃষ্টি হলে তো রাস্তায় চলাচলও করা যায় না। এছাড়া বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড়ের করতে গিয়ে অনেকে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা অহরহ ঘটছে।

মেঘলাল নামে এক কৃষক জানান, ভাই কিছু বলার নাই। জমিতে যা ফসল ফলাই তার ন্যায্য দাম পাই না। কারন বাজারে ফসল নিতে পারি না। বিএনপির সময় সেতুর কাজটা যখন আরম্ভ রইল তখন আমরা খুশি হইছিলাম। কিন্ত বিএনপিও চলে গেল আর কাজও হইল না। আমার দুঃখ কেউ দেখার নাই।

হুমায়ন হোসেন নামে ব্যবসায়ী বলেন, সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খানও সরজমিনে এসে সেতুর কাজ করার অঙ্গীকার করেছিলেন। কিন্ত তিনিও কথা রাখেনি। এরপর সালমা ইসলাম, সালমান এফ রহমান এমপি হলেও আমাদের সেতুটির কাজ আর হয়নি। সামনে নির্বাচন দেখা যাক নতুন এমপি আমাদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করেন কি না।

আগলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলতাব হোসেন বলেন, এ সেতু দিয়ে প্রতিদিন ভোর হতে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। ছোট ছোট শিশুরা বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড় হতে গিয়ে র্দুঘটনার শিকার হচ্ছে। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর কাজ শুরু হলেও শেষ করার আগেই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কাজটি বন্ধ হয়ে যায়। এরপর আর কেউ সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়নি। আমরা আশা করি সরকার সেতু নির্মাণে উদ্যোগ নিবে।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী নাজমুল করিম বলেন, এব্যাপারে তিনি অবগত নন। এখনই জানতে পারলাম, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০