PRIYOBANGLANEWS24
৫ নভেম্বর ২০২৫, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সরকারি জমিতে বালু ভরাটের অভিযোগ

ঢাকার নবাবগঞ্জে আগলা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় বিনাঅনুমতিতে সরকারি জমি ও খাল দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এব্যাপারে পদক্ষেপ নিতে গত ২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, আগলা ইউনিয়নের মাঝপাড়া মৌজার সাবেক ১৯৩ ও ৪৭৭ এবং আর,এস ১৭৪ ও ১৭৩ দাগের জমি দখলের পায়তারা করছেন আমিনুল ইসলাম গংরা। সরকারি জমির পাশে তাদের নিজস্ব জমি থাকার সুযোগে সেখানে বালু ফেলার নামে সরকারি জমিতেও বালু ফেলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এছাড়া ঐ জমির পাশ^বর্তী খালও দখলের অভিযোগ উঠেছে একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিশাল একটি পুকুরে বালু ফেলার জন্য পাইপ সংযোগ দেওয়া হচ্ছে। পুকুরের কিছু অংশ ব্যক্তি মালিকানা হলেও বেশিভাগ অংশ সরকারি অর্পিত সম্পত্তি। সরকারি জমি সুরক্ষায় কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, তারা কৌশলে নিজেদের জমি ভরাটের নামে সরকারি জমিতেও বালু ফেলে দখল করে ফেলার পায়তারা করেছে। সরকারি সম্পত্তি রক্ষায় স্থঠনীয় প্রশাসনের কাছে তারা দ্রæত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

তবে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, আমরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে বালু ফেলার উদ্যোগ নিয়েছি। পুকুরে বাঁধ দিয়ে সরকারি জমি আলাদা করে নিজেদের জমিতে শুধু বালু ফেলা হবে। তিনি আরো বলেন, সরকারি জমিটি আমরা লিজ নিয়ে ব্যবহার করছি। এটা দখলের প্রশ্নই আসে না।

এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম জানান, সরকারি জমিতে বালু ভরাটের কোন সুযোগ নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০