PRIYOBANGLANEWS24
২৮ অক্টোবর ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালো দিবস উপলক্ষে নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৮ অক্টোবর কালো দিবস উপলক্ষ্যে এবং নির্বিচারে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা।

মঙ্গলবার বিকালে উপজেলার বাগমারা স্কুল প্রাঙ্গণ থেকে উপজেলা আমীর মাওলানা এড. ইব্রাহিম খলিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে হাতে প্লাকার্ড বহন করেন, যাতে নিহতদের স্মরণে শ্রদ্ধা এবং খুনিদের বিচারের দাবি জানানো হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা এড. ইব্রাহিম খলিল বলেন, “আজ থেকে ১৮ বছর আগে এই দিনে প্রকাশ্যে দিবালোকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের ওপর নারকীয় হামলা চালানো হয়েছিল। এটি কেবল রাজনৈতিক সংঘাত ছিল না, বরং ছিল মানবতাবিরোধী গণহত্যা, যার নৃশংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।” তিনি অভিযোগ করেন, সরকার এই জঘন্য অপরাধের বিচার প্রক্রিয় বন্ধ করে দিয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, “জাতি আজ এই বর্বরতার ১৯তম বছরে পদার্পণ করেছে, কিন্তু আমরা এখনও ন্যয়বিচার পাইনি। যারা সেদিন মানুষ হত্যা করে লাশের উপর উল্লাস করেছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা অবিলম্বে মামলাগুলো পুনরুজ্জীবিত করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

বক্তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ন্যায়বিচারের পথে তাদের সংগ্রাম চলমান থাকবে এবং দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাবেন।

উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, মোস্তাক আহমেদ,
থানা উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, শিবিরের সভাপতি সিরাজুল ইসলাম সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০