PRIYOBANGLANEWS24
২৫ অক্টোবর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

ঢাকার নবাবগঞ্জে একই মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে এক অভিভাবক। শুক্রবার রাতে নবাবগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে বলৎকার বা ধর্ষণ মামলা দায়ের হয়। মামলার এজাহারে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আরো কয়েকজন শিশুকে বলৎকার করেছে বলে উল্লেখ করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. ওয়াসিম। সে উপজেলার যন্ত্রাইল গ্রামের হাজী মুকবুলের ছেলে। ঘটনার পর হতে ওই শিক্ষক পলাতক রয়েছে।

মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার শিক্ষক মো. ওয়াসিম মাঝে মাঝেই শিশু শিক্ষার্থীকে তাঁর শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলৎকার করতো। অক্টোবর মাসের ১৫ তারিখে প্রথম শ্রেণির এক শিশু মাদ্রাসায় যেতে চায়নি। এ বিষয়ে তাঁর মা বার বার জানতে চায়। পরে শিশুটি কান্না করে ওই শিক্ষকের অনৈতিক কাজ সম্পর্কে তাঁর মাকে বলে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে একই গ্রামের আরো ৪ জন এ বিষয়ে অভিযোগ করেন। তাঁদেরকেও ওই শিক্ষক বলৎকার করেছে বলে জানা যায়। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা টের পেয়ে অভিযুক্ত শিক্ষক গত ২০ অক্টোবর রাতে পালিয়ে যায়।

মাদ্রাসাটির পাশের এক বাসিন্দা বলেন, ঘটনার পর হতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে প্রায় শতাধিক শিশু শিক্ষা বঞ্চিত হচ্ছে। কয়েকজন শিশু বলে, একথা কাউকে না বলতে হুজুর নিষেধ করেছে। বললে সে মারবে।

এঘটনায় নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর মায়ের অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা নেয়া হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষককে ধরতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০