সিনিয়র প্রতিবেদক.
২০ অক্টোবর ২০২৫, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী উঠান বৈঠক

ঢাকা জেলার দোহার পৌরসভার উত্তর জয়পাড়ার ইদি বেপারী বাড়ি সংলগ্ন এলাকায় সোমবার  মাগরিবের পর থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত জামায়াত ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। এসময় তিনি উপস্থিত জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, আপনারা আমার ভাই। অন্যায়, জুলুম ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা একযোগে রুখে দাঁড়াতে চাই। সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার। যারা বিদেশে সম্পদ পাচার করেছে, যাদের বাড়ি বেগম পাড়ায়—আমরা তাদের চাই না।।

তিনি আরও বলেন, জনগণের হয়রানি বন্ধে আমরা সবসময় পাশে আছি। জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে কাজ করে এবং আগামীতেও করবে। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।

সন্তানদের শিক্ষা প্রসঙ্গে ব্যারিস্টার নজরুল বলেন, শুধু আধুনিক শিক্ষা নয়, সন্তানদের ধর্মীয় শিক্ষাও দিন—যাতে তারা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।

তাঁর বক্তব্যে তাতী সম্প্রদায়ের উন্নয়ন বিষয়েও গুরুত্বারোপ করা হয়। তিনি প্রতিশ্রুতি দেন, সরকার গঠন করলে তাত সম্প্রদায়ের উন্নয়নে উইভার্স সোসাইটি ও তাত বোর্ডের কার্যক্রম আরও জোরদার করা হবে। এই খাতকে এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করব।

মাদকের ভয়াবহতা নিয়ে তিনি বলেন, ৩ ও ৪ নং ওয়ার্ডে মাদক একটি বড় সমস্যা। এই ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।

সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা ব্যারিস্টার নজরুল ইসলামের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াত সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন,পৌর আমির মো: সাখাওয়াত হোসেন,কুসুমহাটি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব দোহারী, ডা:ফজলুল হকসহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০