PRIYOBANGLANEWS24
২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ, চরম ভোগান্তিতে পাঁচ পরিবার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পাঁচটি পরিবার। রাতের আঁধারে ঘরের সামনে দেয়াল নির্মাণ করায় চলাচলের ব্যাঘাত ঘটছে পরিবারগুলোর বাসিন্দাদের।

ভুক্তভোগী পরিবারের সদস্য নুরন্নাহার কাঁপা কণ্ঠে বলেন, আমরা ঘুম থেকে উঠে দেখি, আমাদের বাড়ির রাস্তার মুখে রাতারাতি ৫-৬ ফুট উঁচু দেয়াল তুলে দেওয়া হয়েছে। এরপর থেকেই আমরা যেন নিজের বাড়িতেই বন্দি হয়ে গেছি। ঘরের বাইরে গেলেও কোথাও যাওয়ার পথ নেই। মনে হচ্ছে, আমরা খাঁচার ভেতর মানুষ। এই দেয়াল তোলার অভিযোগ স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। তাদের এই পদক্ষেপের ফলে অন্তত পাঁচটি পরিবার এখন কার্যত অবরুদ্ধ।

নুরন্নাহার আক্ষেপ করে বলেন, আমরা থানায় অভিযোগ করেছি, ইউএনও’র কাছেও লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা এখনো পাইনি। আমরা দিশেহারা হয়ে পড়েছি। আজ আমরা শুধু চাই, আবার যেন চলাফেরা করতে পারি।

একজন বৃদ্ধ ভুক্তভোগী বলেন, বয়সের কারণে শরীরটা প্রায়ই খারাপ হয়। ডাক্তার দেখানোর দরকার হয়। কিন্তু এখন তো হাসপাতালে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। যদি মাঝরাতে কারো সমস্যা হয়, তাহলে তো মৃত্যু ছাড়া উপায় থাকবে না।

অবরুদ্ধ পরিবারগুলো অভিযোগ করেন, শুধু রাস্তা বন্ধই নয়, প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে নির্যাতন। গায়ে হাত তোলা হয়, ভয়ভীতি দেখানো হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসিফ রহমান. বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এলাকাবাসী বলছেন, একটি পথ বন্ধ করে দিয়ে কাউকে বন্দি করে রাখা অমানবিক। এটা শুধু অন্যায় নয়, মানুষের মৌলিক অধিকার হরণের সামিল। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০