PRIYOBANGLANEWS24
১৭ জুলাই ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর কাউকে নদী দখল করতে দেব না : ব্যারিস্টার নজরুল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী-সোনাবাজু বেরিবাধ ও ইছামতি নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। সোমবার ইছামতি নদী পরিদর্শন শেষে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নদীকে বাঁচাতে দ্রুত বেরিবাধের মূল নদীতে প্রয়োজনীয় সংখ্যক স্লইচগেট স্থাপনের আহ্বান জানান।

ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, ইছামতি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আমাদের এ অঞ্চলের মানব সভ্যতা। কৃষি নির্ভরতায় ইছামতি ছিল প্রাণ। ধান, পাট সহ কৃষিপণ্য পরিবহণে এ নৌ-পথই ছিল একমাত্র ভরসা। আমাদের মৎস্যজীবী ভাইয়েরা তাদের পরিবারগুলো মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ইছামতি নদীতে স্লইচগেট না করেই বেরিবাধ করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমেও দীর্ঘ বছর ধরে ইছামতি নদীতে আগের মতো আর পানি থাকছে না। জেলে পরিবারগুলো বহু কষ্টে জীবন যাপন করছে।

তিনি বলেন, বিগত সময় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ক্ষমতাসীনরা নির্বিচারে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করেছেন। ক্ষমতার অপব্যবহার করে বাঁশ বেড়াা দিয়ে নদী আটকে মাছ চাষ করেছেন। জেলেদের নদীতে নামতে পর্যন্ত দেয়নি। এই অবস্থার অবসান করার জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ইছামতি নদী অবমুক্ত করে দিয়েছে। কেউ যাতে আবার নদী দখল করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যদি নদী দখলের ধৃষ্টতা দেখায় তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করব। আমরা আর কাউকে নদী দখল করতে দেবো না। এই নদী সবার। জেলেরা এই নদীতে মাছ ধরবে জীবিকা নির্বাহ করবে।

তিনি বলেন, আদালত নদীর আইনি অধিকার নিশ্চিত করলেও, ইছামতির ক্ষেত্রে তা কাগজে-কলমেই সীমাবদ্ধ। দেশের সর্বোচ্চ আদালত নদীকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুইস গেট না দিয়ে বাঁধ নির্মাণের ফলে ইছামতি নদী আজ বিলুপ্তির পথে। নদূতে পানি না থাকায় কচুরিপানায় ভরে গেছে। আর কয়েক মাস পরেই কচুরিপানা পচে পানি নষ্ট হয়ে যাবে। দুর্গন্ধ ছাড়াবে পুরো এলাকা। দূষিত হবে পরিবেশ। তাই সরকারের কাছে আমার আহ্বান ইছামতি নদীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে দ্রুত সোনাবাজু- কাশিয়াখালী বেরিবাধে প্রয়োাজনের সংখ্যক স্লুইচগেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করুন।

ইছামতি নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নবাবগঞ্জ সদর থানার আমীর ও ঢাকা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ পশ্চিমের সেক্রেটারি মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা জেলা দক্ষিণ ইসলানী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদসহ জামায়াত ও শিবিরেরর নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০