PRIYOBANGLANEWS24
১১ জুলাই ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইছামতি নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে ব্রিজ থেকে ইছামতি নদীতে পরে গিয়ে নিখোঁজ তানজিদ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ডুবরি দলের কর্মীরা ইছামতি নদীতে তল্লাশি চালিয়ে ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত তানজিদ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে শারিরীক প্রতিবন্ধী ছিলেন।

দোহার ফায়ার ষ্টেশন অফিসার তামিম হালদার বলেন, পানিতে ডুবে নিখোঁজের সংবাদ পেয়ে ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়াটার্স ও দোহারের ৯ সদস্যের একটি ডুবরী দল বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারের কাজ শুরু করে প্রায় ২ঘন্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিদ ইছামতি নদীর উপর নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রিজে রেলিংয়ে বসে ছিল। এক পর্যায়ে সে সেখান থেকে নদীতে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে স্থানীয়দের জানায়। সংবাদ পেয়ে তার স্বজন ও স্থানীয়রা পানিতে অনেক খোজঁখোঁজি করে না পেয়ে দোহার ফায়ার ষ্টেশনে খবর দেয়।

নিখোঁজ তানজিদের চাচা আব্দুল মালেক বলেন, সে কি লাফ দিয়েছে নাকি ব্রিজ থেকে পড়ে গিয়ে ডুবে গেছে তা এখানো নিশ্চিত না। তবে স্থানীয়দের ভাষ্যমতে লাফ দেয়ার কথা জানা গেছে। তাঁর একটি হাত দুর্ঘটনায় আহত। সে কারণে পড়েও যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০