PRIYOBANGLANEWS24
৮ জুলাই ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে দোহার

ঢাকার দোহার উপজেলা নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ হারুন মাস্টার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবার ফুঁসে উঠেছে দোহারের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। দল মত নির্বিশেষে এক ছাদের নিচে এসে প্রতিবাদের ভাষায় একাট্রা পুরো শিক্ষক সমাজ।

মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৪ টা থেকে বেলা সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ করে শিক্ষকরা। উপজেলা পরিষদের ভিতর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জয়পাড়া থানার মোড় ঘুরে জয়পাড়া কালেমা চত্তরে এসে মিছিলটি শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ( দোমাসিশ) এর আয়োজনে এ কর্মসৃচী থেকে অনতিবিলম্বে হারুন মাস্টার হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না করলে কঠোর কর্মসৃচীর ঘোষনা দেন বিক্ষোভকারীরা। তারা বলেন একজন মানুষ গড়ার কারিগরকে কেন রাস্তাঘাটে নির্মমভাবে জীবন দিতে হলো। এই হত্যাকান্ডের সাথে জড়িত সব অপরাধিদের বিচার নিশ্চিত না হলে এই আন্দোলন তীব্র রূপ নিবে বলে হুশিয়ার করেন শিক্ষক নেতারা।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকি, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম সহ দোহারের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।

গত বুধবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হলে পেছন থেকে তিন যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে। এ ঘটনায় শনিবার সকালে নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা দায়ের করলে মো: ফারুক হোসেন নামে এজাহারভুক্ত একজন আসামী গ্রেপ্তার হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০