PRIYOBANGLANEWS24
৫ জুলাই ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ বছরে পদার্পণ করল নবাবগঞ্জ রোইং ক্লাব

১০ বছরে পদার্পন করলো নবাবগঞ্জ রোইং ক্লাব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিকালে নবাবগঞ্জের সিঞ্জুর কালিগঙ্গা নদীর তীরে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক দুলাল দেওয়ান, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির উপদেষ্টা কাইয়ুম ভান্ডারী, সদস্য ইমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রতিনিধিরা বাইচের নৌকার মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

২০১৬ সালের ৫ই জুলাই নৌকা বাইচ ঐতিহ্য টিকিয়ে রাখতে মো. রাশিম প্রতিষ্ঠা করেন নবাবগঞ্জ রোইং ক্লাব । ২০১৮ সালের ২১শে জানুয়ারি ক্লাবটি বাংলাদেশ রোইং ফেডারেশনের এফিলিয়েশন সনদ পায়। সংগঠনটির নিবন্ধন নম্বর-১৩৫। এরই মধ্যে ক্লাবের খেলোয়ারদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক নৌকা বাইচে অংশ গ্রহণ করে পদক অর্জন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবটির সাধারণ সম্পাদক মো. রাশিম খেলোয়ার, ক্লাব কর্মকর্তা ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।

২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারি এই ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম বাংলাদেশ রোইং ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ২৮শে মে ফেডারেশনের এডহক কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২০২২ সালের ৩০শে মার্চ হাতিরঝিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকা বাইচে আন্তর্জাতিক ও জাতীয় দুই ইভেন্টেই অংশ গ্রহণ করে। আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের পক্ষে সাদা দল হিসেবে অংশ গ্রহণ করে তৃতীয় স্থান পদক অর্জন করেন। একইভাবে জাতীয় ইভেন্টেও তৃতীয়স্থান অর্জন করে নবাবগঞ্জ রোইং ক্লাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০