PRIYOBANGLANEWS24
১৫ এপ্রিল ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ আয়োজিত বৈশাখী ডে-সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ আয়োজিত বৈশাখী ডে-সিক্স এ সাইড ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পতাকা উত্তোলন ও নানা আনুষ্ঠানিকতায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।

টুর্ণামেন্ট আউলিয়াবাদ চিরসবুজ সংঘ, চরকুশাই ক্রিকেট একাদশ, পুরান তুইতাল রূপালী সংঘ, আলহাদীপুর একতা সংঘ, এমএন নূরানী সংঘ, জালালচর অগ্রগামী যুব সংঘ, হাসনাবাদ মৌলভীডাঙ্গী একতা সংঘ ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করেন। ফাইনাল মুখামুখি হন জালালচর অগ্রগামী যুব সংঘ ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।

টসে জিতে ব্যাটিং এ নেমে প্রথম ওভারেই ২০ রান সংগ্রহ করে উড়ন্ত সূচনা করেছিল পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের উদ্বোধনী দুই ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে আরো ১৯ রান সংগ্রহ করলেও হারিয়ে ফেলেন লিমন ও অধিনায়ক ওয়েস্ট ইন্ডিস মানিকের উইকেট। এরপর ৫৭ রানে পরপর দুই বলে নাঈম ও রকেট রোহান আউট হয়ে গেলে খেলা থেকে ছিটকে পরেন পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। শেষ জুটিতেও সুবিধা করতে না পাওয়ায় ৫৮ রানে অলআউট হয়ে যায় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। মাত্র ৫৯ রানের সহজ টার্গেটে খেলতে প্রথম ওভারেই আদরের বলে সাজু আউট হয়ে গেলে চিন্তার ভাজ পড়ে জালালচর অগ্রগামী যুব সংঘের খেলোয়ার ও সমর্থকদের মনে। ২ ওভার শেষে তাদের সংগ্রহ দাড়ায় মাত্র ১৪ রান। তবে মলয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সামনের দাড়াতেই পারেনি পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের বোলাররা। এতেই টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জালালচর অগ্রগামী যুব সংঘ। খেলায় জালালচর অগ্রগামী যুব সংঘের মলয় ম্যান অব দ্যা ফাইনাল এবং পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের আদর ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন।

অনুষ্ঠানে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আজগর হোসেন। গেস্ট অব অনার ছিলেন এডুকেশন কেয়ার লিমিটেডের প্রোপাটর জুলফিকার আলী জাকির। খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী রাসেল উদ্দিন।


এসময় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন ক্লাবের সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক কামরুজ্জামান জুমন, বান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মেম্বার ও বান্দুরা ইউনিয়ন মৎস্যজীবিদলের সভাপতি সত্যরঞ্জন হালদার।

শেষে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০