PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ বিএনপি নেতা আব্দুল হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ

ঢাকার নবাবগঞ্জে প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে খুলনায় অভিযান পরিচালনা করে নিখোঁজ পান্নুকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যক্তিগত কারনে অভিমান করে আত্মগোপনে ছিলেন আজাদুল হাই পান্নু। উদ্ধারের পর তাকে তার পরিবার ও রাজনৈতিক সহতর্মীদের জিম্মায় দেয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও ভাল আছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

জানা যায়, গত ৮ই জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশে বাসা বের হন বিএনপির এ নেতা। তার মোবাইল বন্ধ থাকায় ১০ জানুয়ারি তার ছেলে বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। ১৫ মার্চ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আজাদুল ইসলাম হাই পান্নুকে অবিলম্বে খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন দলটির মহাসচিব। বুধবার পান্নু সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০