PRIYOBANGLANEWS24
১৯ মার্চ ২০২৫, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খেলনা দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, শাস্তির দাবিতে উত্তাল নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জে খেলনা দেয়ার কথা বলে আজমীনা আক্তার নামে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি সিএনজি চালক নাজিম খানের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নে দৌলতপুর এলাকায় এঘটনায় ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নাজিমকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে বাসার বাহিরে খেলার সময় প্রতিবেশি নাজিম খান শিশুটিকে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। অসুস্থ হয়ে আজমীনা বাসায় ফিরে এসে কান্না করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর থাকায় তাঁকে ঢাকা মিডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, রাতেই শিশুটির দাদী ছকিনা বেগম আটক নাজিম খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাজিম খান দৌলতপুর গ্রামের মৃত ইমান খানের ছেলে।

ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দোহার-নবাবগঞ্জের সর্বস্থরের ছাত্র জনতা। বাগমারা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নবাবগঞ্জের চৌরঙ্গী গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা, দ্রুত ধর্ষকের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের সমালোচনাও করেন তারা। এসময় ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান ছাত্র জনতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০