PRIYOBANGLANEWS24
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আটক ১

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক দেড়টায় বিলাসপুরে শেখের ঘাট এলাকায় হানা দেন প্রায় ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল। এসময় ডাকাতদের ছোড়া ইটপাটকেল ও গুলিতে প্রায় ১৪ জন গ্রামবাসী আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল হানা দিয়েছেন এমন সংবাদ পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্থানীয় নিলুয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পরেন ডাকাতরা। তারা নিলুয়ারের পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসি তাদের ধাওয়া দিলে গুলি ও ইটপাটকেল ছুড়েন ডাকাতরা। এসময় গুলিবিদ্ধ সহ আহত হন ১৫ জন। পালিয়ে যাওয়ার সময় সাহেব আলী নামে এক ডাকাত সদস্যকে আটক করে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে কাছে হস্তান্তর করেন। এসময় জব্দ করা হয় ডাকাতের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিতচালিত নৌকা। পরে আহতদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ৯জনকে ঢাকা প্রেরণ করেন চিকিৎসকরা।

এ বিষয়ে ব্যবসায়ী নিলুয়ার হোসেন দোহার থানায় একটি মামলার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

এ ঘটনায় আহত হন স্থানীয় হোসেন আলী, মাসুদ বেপারী, নূর মোহাম্মদ, উমর ফারুক, মো: শহিদ, রিয়াজুল ইসলাম, তারিফ, বাবুল শেখর, মো: বায়জিদ, মো: ফিরোজ, চান মিয়া, বাবু শেখ, মো: নাইম ও রবিন। ডাকাত সন্দেহে আটককৃত সাহেব আলী সিরাজগঞ্জের শাহজাদপুরের এলাকার মৃত আ. মতিন মোল্লার ছেলে।
এ বিষয়ে দোহার সার্কেল এর সহকারি সিয়ির পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, এখনো এ বিষয়ে কোন মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০