PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম হাসিবা-পোখরাজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

ঢাকার নবাবগঞ্জে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল বেগম হাসিবা-পোখরাজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-/২৫ এর ফাইনাল খেলা। বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের মাঠে হরিষকূল ক্রিকেট একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় মানিকগঞ্জের আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ ও কেরানীগঞ্জ ব্রাদার্স স্বোয়াড জগন্নাথপুর অংশগ্রহণ করেন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৩১২ রান সংগ্রহ করেন আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ। দলের পক্ষে ১২ ছয় ও ৩ চারের বিনিময়ে ইমন সর্বোচ্চ ৮৫ রান করেন। এছাড়া আলামীন ৪৮, আরিফ ৪৫ ও রাব্বি ২৮ রান করেন। শেষ দিকে আলামিন হোসেনের ৮ বলে ৬ ছয়ের বিনিময়ে ৩৬ রানে দর্শকদের বাড়তি আনন্দ দেয়। ৩১৩ রানের পাহারসম টার্গেটে খেলতে নেমে নজরুলের ৬৩, রেজার ৬০ ও রায়হানের ৩৯ রানের সুবাদে র্নিধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৭২ রান সংগ্রহ করেন ব্রাদার্স স্বোয়াড জগন্নাথপুর। ফলে ৪০ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ। খেলায় ইমন ম্যান অব দ্যা ম্যাচ ও রাসেল ম্যান অব দ্যা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ ওভারসিজ লিমিটেডের এমডি আদনান খন্দকার। উদ্বোধক ছিলেন হাসিবা-পোখরাজ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার খন্দকার আবু হাসান সবুজ।

সমাজ সেবক শাহ্ আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সেন্টু মোল্লা, সিনিয়র সহ সভাপতি ডা. নুরুল ইসলাম ও বেগম হাসিবা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ছিলেন মিরাজুল ইসলাম মিরাজ, সাজ্জাদুর রহমান টিটু, নয়ন মন্ডল ও রুবেল হোসেন।

আয়োজনে সহযোগিতা করেন শাওন মন্ডল, মিদুল প্রধান, শুভ মন্ডল, রাতুল প্রধান, রনপ বৈদ্য, প্রতীক মন্ডল, বিশ্ব বৈরাগী, প্রমী মন্ডল ও অপূর্ব সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০