PRIYOBANGLANEWS24
১৮ জানুয়ারী ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরকীয়ার বলি: যেভাবে নির্জন চকে মিলল রাকিবের লাশ

১৫ জানুয়ারি সকাল সাতটা। প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় মো. রাকিব (১৯)। তখন তার সাথে ছিল ইয়াসিন নামে এক যুবক। বাড়ি থেকে বের হওয়ার পরপরই বন্ধ পাওয়া যায় রাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি। ওই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন নবাবগঞ্জ থানা সাধারণ ডায়েরি করে রাকিবের বড় ভাই রবিউল হোসেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতভর সন্ধান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়ার একটি নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হত্যাকান্ডের বিষয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

তিনি জানান, ঘটনাটি রাকিবের সাথে একসাথে বাড়ি থেকে বের হওয়া ইয়াসিন নামের ওই যুবককে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশের এই কর্মকর্তা জানান, ইয়াসিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় তার স্ত্রী ফাতেমা আক্তারের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল রাকিব। বিষয়টি নিয়ে ইয়াসিনের সাথে রাকিবের একাধিকবার বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সেদিন রাকিবকে বাড়ি থেকে নিয়ে বের হয় ইয়াসিন। পরে ইয়াসিন তারা মামাতো ভাই আব্দুর রহমানের সহযোগিতায় রাকিবকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে।

এএসপি আশরাফুল আলম বলেন, হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া চকের নির্জন একটি মাছের খামারের পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। জিজ্ঞাসাবাদে ইয়াসিনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবারে রাতে ওই নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় আব্দুর রহমান নামে আরেক যুবককে।

গ্রেপ্তারকৃত ইয়াসিন নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামের মো. আনিছের ছেলে ও আব্দুর রহমান একই উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং গ্রামের মো. শহিদের ছেলে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহত রাকিবের বড় ভাই মো. রবিউল হোসেন। হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। নিহত রাকিব নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের ছাতিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা তা জানতে রিমান্ড আবেদন করে শনিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০