PRIYOBANGLANEWS24
১২ জানুয়ারী ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকার দোহারের সড়ক দুর্ঘটনায় পদ্মা সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী হৃদয় মৃধার মর্মান্তিক মৃত্যু ও আরেক শিক্ষার্থী শিহাব উদ্দিন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে তাদের সাথে সংহতি প্রকাশ করেন কলেজের শিক্ষকরাও।

রবিবার দুুপুরে পদ্মা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে ফুলতলা বাজারে গিয়ে মানবন্ধনের মধ্যেদিয়ে শেষ হয়। এসময় বক্তারা অনতিবিলম্বে দোহারের সব ফিটনেসবিহীন গাড়ী জব্দের পাশাপাশি লাইসেন্সবিহীন কেউ যাতে গাড়ি চালাতে না পারেন তার আল্টিমেটাম দেন। এসময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জানা যায়, গত ৬ জানুয়ারি সোমবার দুপুরে হৃদয় ও তার বন্ধু মোটরসাইকেল করে কলেজে আসার সময় একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ ও চালক শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা গেলে ক্ষুব্ধ হয়ে উঠে পদ্মা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় হৃয়ের চাচাচো ভাই মোঃ হুমায়ুন কবির বাদি হয়ে দোহার থানায় একটি মামলা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০