PRIYOBANGLANEWS24
২৩ ডিসেম্বর ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা বাজার নির্বাচন: সভাপতি সাদ্দাম, সম্পাদক সেন্টু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা বাজারের বনিক সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাদ্দাম আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান সেন্টু নির্বাচিত হয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মিজানুর রহমান আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষনা করেন।

সোমবার সকাল ৮ টা থেকে বাগমারা উচ্চ্ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা। দীর্ঘদিন পর উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল চোখে পড়ার মতো।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৮৩ জন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে একজন ও কার্যকরী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ডাঃ সাদ্দাম আহমেদ (ডেন্টিস্ট) ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলমগীর ইসলাম আনারস প্রতীক নিয়ে ২৩৫ ভোট ও আসাদুজ্জামান ভূইয়া আজমীর হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট।

সহ-সভাপতি পদে মুকুল খান তালাচাবি প্রতীক নিয়ে ৩১৩ ভোট ও নুরুজ্জামান ক্যাপটিন সাইকেল প্রতীক নিয়ে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি সুমন সাহা মাছ প্রতীক নিয়ে ১১৯ ভোট, মামুনুর রশিদ চৌধুরী দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ১৪০ ভোট ও তোফায়েল আহম্মেদ হারিকেন প্রতীক নিয়ে ৯৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আম প্রতীক নিয়ে হাবিবুর রহমান সেন্টু ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাফিজ সেন্টু মোরগ প্রতীক নিয়ে ১০৯ ভোট ও সজল খান উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৮ ভোট।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল ফুটবল প্রতীক নিয়ে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলমগীর হোসাইন চেয়ার প্রতীক নিয়ে ৮০ ভোট ও শামীম খান মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খোরশেদ খান দোয়াত কলম প্রতীক নিয়ে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাইদুল ইসলাম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২১১ ভোট।

অর্থ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফরহাদ হোসেন ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ ভোট। প্রচার সম্পাদক পদে মোঃ রতন মিয়া প্রজাপতি প্রতীক নিয়ে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মাসুদ টেলিভিশন প্রতীক নিয়ে ২০৩ ভোট, মোঃ শহিদুল শিকদার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট।

দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আমীর হোসেন।

কার্যকরী সদস্য পদে মোঃ নাজিব হোসেন মই প্রতীক নিয়ে ৪০২ ভোট, মতিউর রহমান চশমা প্রতীক নিয়ে ৩৩৮ ভোট, সাগর খান গরুর গাড়ি প্রতীক নিয়ে ৩০৭ ভোট ও মোঃ সোহেল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বিন্দ্বি মোঃ শাহজাহান ইজিবাইক প্রতীক নিয়ে পেয়েছেন ২১৮ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বাগমারা বাজারের এবারের নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম হয়নি। খুব সুন্দর ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০