PRIYOBANGLANEWS24
২১ ডিসেম্বর ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাদক কারবারীদের বিতারিত করার দাবীতে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিলপল্লিতে মাদক ব্যবসার অভিযোগে দন্দি ওরফে শহনাজের পরিবারের সদস্যদের গ্রাম থেকে বিতারিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৫ গ্রামের মানুষ। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দাড়িয়ে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিলপল্লী, শান্তিনগর, তুইতাল, বাংলাবাজার ও খানেপুর গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে এরশাদ আলী, সালাম, বারেক, সবুর উদ্দীন, মাজেদ আলী ফকির, সিরাজ উদ্দীন, বিসাই মোল্লা, রজ্জব পাগলা, আলমাছ আলী, সেন্টু মিয়া, মামুন, চান মোল্লাসহ বিলপল্লী, চর তুইতাল, শৈল্লা, আবজাল নগর, শান্তি নগর গ্রামবাসী জানান, দন্দি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। ওনি মারা গেলেও তার পরিবার এখনো মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। সবশেষ তারা গত ২০ নভেম্বর বিচারাধীন জমির মাটিকাটায় বাঁধা দেয়ায় দন্দির পরিবারের সদস্যরা বিলপল্লী গ্রামের নিরিহ মঞ্জুরুল ইসলাম (৪৫) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দিয়ে দন্দির পরিবারকে পিটিয়ে এলাকা ছাড়া করে। তারপরও তারা এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তাই, প্রশাসনের কাছে এলাকাবাসী আবেদন করেছেন- ‘ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রাম থেকে বিতারিত করার দাবী।’

এব্যাপারে দন্দির ছেলে হৃদয় উল্টো অভিযোগ করে বলেন, তাদের সাথে মাজেদ ফকির গংদের জমি নিয়ে বিরোধ রয়েছে। নিজেদের দখলকৃত জমিতে মাটি কাটতে গেলে মাজেদ গং তার ও তার পরিবারের উপর হামলা করেন। তাদের হামলা তিনি সহ পরিবারের একাধিক সদস্য আহত হয়। এছাড়া তারা বাড়ির গরু ছাগল সহ জিনিসপত্র সব লুট করে নিয়ে গিয়েছে। যারা আমাদের উপর যারা হামলা করলো তাদের গ্রেপ্তার না করে আমার আমার ছোট ভাইকে গ্রেপ্তর করেছে পুলিশ। মাজেদ গং আমাদের এখনো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আমরা যেন বাড়িতে না থাকি।

হৃদয়ের বড় বোন শান্তি বলেন, সেদিন আমাদের জায়গায় মাটি কাটতে গেলে মাজেদ আলী ফকির ও তার ছেলে মুন্না ও মঞ্জুরুল ফকির সহ আরো লোকজন নিয়ে আমার ভাইয়ের উপর হামলা করে। এখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মামলা ভিন্নখাতে নেওয়ার চেস্টা করছেন। তারা আমাদেরকে বাড়ি থেকে বিতারিত করে জমি দখলের পায়তারা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০