PRIYOBANGLANEWS24
১৯ ডিসেম্বর ২০২৪, ৩:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী

শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের আত্মার শান্তি কামনায় ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালবাড়ি এলাকায় এ আয়োজন করা হয়।

কর্মসূচীতে দুই শতাধিক রোগীর ডায়াবেটিক, উচ্চরক্তচাপ, হৃদরোগ, শিশুরোগের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। পরে ব্যবস্থাপত্র দেখেন ওষুধ দেন স্বাস্থ্য কর্মীরা ।

অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক মাহমুদ আলী খান টুলু। তিনি বলেন, মানুষের জন্য নিঃস্বার্থ সেবা অনেক বড়ো কাজ। দৃষ্টান্তটি অন্য সবার জন্য উৎসাহের এটা বিশ্বাস করি। আমার আরো ভালো লাগছে এ কর্মসূচীটি দেশের জন্য আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের স্মরণে।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষ্ণুপদ সাহা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তঃসম্প্রদায়গত সম্প্রীতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বিমাষ ভূষণ বকসী। সভা সঞ্চালনা করেন দৈনিক সময়ের আলোর দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি বিপ্লব ঘোষ।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ১৯১৫ সালের ৩০ আগষ্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের শিববাড়ির ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দুপুর বেলা কয়েকজন ছাত্র এসে ‘স্যার আমাদের সঙ্গে যেতে হবে’ বলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরে মিরপুর বদ্ধভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০