PRIYOBANGLANEWS24
২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাব্যতা সংকটে মৈনটঘাট থেকে চরভদ্রাসনের গোপালপুর নৌযান চলাচল ব্যাহত

নাব্যতা সংকটে অচল হতে বসেছে ঢাকার দোহারের মৈনটঘাট থেকে ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর নৌ-পথটি। চলতি শুষ্ক মৌসুমে ঢাকার দোহার ও ফরিদপুরে চরভদ্রাশন উপজেলার গোপালপুরের পদ্মা নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। নদীর মাঝে জেগে ওঠা ছোট-বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো, লঞ্চ ও বড় ট্রলার এমনকি স্প্রিডবোর্ড চলাচল মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। দূরদূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ দোহারের মৈনটঘাট হয়ে পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুরের সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরে যেতে খানিকটা বেগ পোহাতে হচ্ছে।

এদিকে ডুবোচরের কারনে মালামাল নিয়ে ঘাটে এ পথে যেতে পারছেনা মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে ১০ থেকে ১২ ফুট গভীরতা প্রয়োজন হলেও কোথাও গভীরতা রয়েছে মাত্র ৫ থেকে ৬ ফুট। ঠিকমত গন্তব্য এসম নৌযান চলাচল করতে না পারার কারনে পণ্য খালাস করতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে ।

প্রতিদিনই দোহারে মৈনটঘাট হয়ে ফরিদুপুর গোপালপুর ঘাট দিয়ে ফরিদপুর সহ আশেপাশে জেলাগুলো যেতে এ নদী পথটি ব্যবহার করেন হাজার হাজার মানুষ। আবার ফরিদপুর, রাজবাড়িসহ দক্ষিণাঞ্চলের কিছু মানুষও ঢাকা যেতে বিকল্প পথ হিসেবে এ নদী পথটি ব্যবহার করেন। কিন্ত নদীর নাব্যতার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচল নদীযানকে। দীর্ঘপথ ঘুরে গন্তব্যে পৌছানোর কারনে নস্ট হচ্ছে যাত্রীদের কর্মঘন্টা। ড্রেজিং এর ধীরগতির অভিযোগ তুলে দ্রুত নদী পথটি সংস্কারের দাবি জানান তারা।
এ বিষয়ে গোপালপুর ঘাটের টিকিট কাউন্টারে থাকা সোহেল রানা জানান, আগে যেখানে যাত্রী ছিল প্রতিদিন গড়ে হাজার খানিক,সেখানে এখন চার থেকে পাঁচশত। এতে মারাত্বক খতির মুখে তারা। এদিকে ফরিদপুরের চরভদ্রাশন সরকারি কলেজের শিক্ষক তৈয়বুর রহমান জানান, প্রতিদিন সকালে কলেজে আসা যাওয়া করি দেহারের জয়পাড়া থেকে। অথচ নাব্যতার কারনে আমাকে প্রায় দিন কলেজে যেতে দেরি হচ্ছে। আজ বুধবার সরেজমিন পরিদর্শন করে দেখা যায় মৈনটঘাট থেকে প্রতিদিন লঞ্জ ৯ টা ফরিদপুরের গোপালপুর আসা যাওয়া করলেও আজ চলাচল করছে ৩ টা। এতে হুমকির মুখে এ ব্যবসা।
লঞ্চ চালক রবিউল জানান, নদীর নাব্যতার কারনে আমরা লঞ্চ ঠিকভাবে চালাতে পারছিনা। এতে করে এ পথে যাত্রী কমে গেছে। ফলে ব্যবসায় ধস নেমেছে। এভাবে থাকলে দোহারের মৈনট ও ফরিদপুরের গোপালপুরঘাটে এ সেবা বন্ধ হয়ে যাবে।

মৈনটঘাট লঞ্চ ও স্প্রিডবোর্ট ইজারাদার বাশার মুন্সি বলেন, নদী নাব্যতার কারনে আার্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছি আমরা সহ লঞ্চ ও স্প্রিডবোর্ড ব্যবসায়ীরা । ডুবোচরের কারনে এ পথের যাত্রী কমে গেছে বলে। দ্রুত নৌপথটি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন আশা করি।

বিআইডব্লিটিএ, নারায়ণগঞ্জ অঞ্চলের কারিগরী সহকারী, ড্রেজিং সেক্টর আব্দুর রব সরদার বলেন, খনন কাজ চলমান আছে। দ্রুত নদীর খনন কাজ শেষ করতে পারলে দুর্ভোগ কমবে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০