PRIYOBANGLANEWS24
৩০ অক্টোবর ২০২৪, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চেকপোস্ট দেখে পালানোর সময়  দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী-পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকার আঞ্চলিক প্রধান সড়কের মোড়ে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ সুৃমন মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। এলাকার একটি বাজারে আসবারপত্রের ব্যবসা করতো সে।

ওসি মমিনুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল। চেকপোস্ট দেখে সে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে গুরুতর আহত হয় ও তার মোটরসাইকেলটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তিকে ধাওয়া দেয়া হয়েছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, তাকে কেনো ধাওয়া দেওয়া হবে বলেন তো। সেখানে তো সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। সে চেকপোস্ট দেখে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। তাকে ধাওয়া দেওয়া হয়নি।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও ময়নাতদন্ত শেষে লাশ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০