PRIYOBANGLANEWS24
২৬ অক্টোবর ২০২৪, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মোয়াজ্জেম গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে নবাবগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোয়াজ্জেম হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা।

ওসি মুমিনুল ইসলাম জানান, মোয়াজ্জেমের নামে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গত ৩ ও ১৭ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় ওই মামলা দুটি হয়েছে।

এ মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় তিনদিনের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওই মামলার প্রথমটির তদন্ত কর্মকর্তা সোহেল মোল্লা জানান, গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে সাতদিনের রিমান্ড চেয়ে মোয়াজ্জেমকে ঢাকার আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। এরপর নবাবগঞ্জে দলের কোনো জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোয়াজ্জেমই প্রথমে গ্রেপ্তার হলেন।

এছাড়াও এই একই মামলায় ২২ অক্টোবর (সোমবার) রাতে নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের বিলপল্লীর চর খলসির নিজ বাসা থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০