PRIYOBANGLANEWS24
১৮ অক্টোবর ২০২৪, ৮:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ঢাকার দোহারে নাজমুল (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার ইকরাশি এলাকার আলী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাঁশতলা বাজারে চা খাচ্ছিলেন নাজমুল। এসময় একটি মোটর সাইকেলে তিন যুবক এসে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে নাজমুলকে এলোপাথারি কুপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পরলে ঘাতকরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। প্রত্যক্ষদর্শী মিলন নামে এক যুবকের দাবি, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন।

নিহত নাজমুলের বড় ভাই নাসিরউদ্দিন বেপারী বলেন, তিনদিন আগে আমি ভোর বেলা কাজে বের হই। তখন সারে ৫টার মত বাজে। জামালচর বটতলার একটু সামনে সড়কে এসে দেখি রনি ও তার দুই সহযোগি এক মহিলার চেন ও মোবাইল ছিনতাই করতাছে। আমি বাড়িতে এসে আমার ছোট ভাই নাজমুলকে এঘটনা বলি। নাজমুল রনিকে এঘটনার কথা জিজ্ঞাসা করে। এরপর দিনও দেখি একই জায়গায় ছিনতাই করছে রনি ও তার সহযোগিরা, ঐ দিনও আমি নাজমুলকে ঘটনাটি বলায় নাজমুল এঘটনায় অনেককে জানিয়ে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে হত্যা করেছে রনি। আমি ওর গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ঘটনার সাথে জড়িত রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম জানান, এলাকার সাথে বলে জানতে পেরেছি রনি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রæতার জেরে নাজমুলকে হত্যা করেছে সে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনার তদন্ত করছে বলে জানান তিনি।

দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, দুই মাস আগে রনিকে মারধর করেছিল নিহত নাজমুল। তখন একটি মামলা হয়েছিল নাজমুলের বিরুদ্ধে যা এখনো বিচারাধীন। এঘটনার জেরে এ হত্যা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০