PRIYOBANGLANEWS24
১৪ অক্টোবর ২০২৪, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে আহত, গ্রেপ্তার ১

ঢাকার দোহারে চাঁদা না দেওয়ায় অমি হাসান (১৭) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার বিলাশপুর ইউনিয়নের দেবীনগরের পূর্বচর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় সালাউদ্দিন ওরফে মনির হোসেন (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, আটককৃত সালাউদ্দিন ওরফে মনিরের বাবা শাহাবুদ্দিন আহম্মেদ এর কাছ থেকে পূর্বচর এলাকার আব্দুস ছামাদ বেপারী দেবীনগর মৌজায় ২৫ শতাংশ জমি কিনেন। এ নিয়ে সালাউদ্দিন ওরফে মনিরের সাথে তার পিটিশন মামলা থাকায় সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন আদালত। রবিবার বিকেলে সালাউদ্দিন ওরফে মনির জোর পূর্বক মামলাধীন জমিতে গাছের চারা রোপন করতে যায়। তখন আব্দুস ছামাদের ছেলে অমি হাসান বাঁধা দিলে মনির তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় মনির সাঙ্গপ্রাঙ্গ নিয়ে অমি’র উপর হামলা করে। মামলা সূত্রে জানা যায়, এসময় অমির কাছে থাকা ২০ হাজার টাকা ও তার সাথে থাকা ৫০ হাজার টাকার একটি আইফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত অমিকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা শেষে বিকেলে অমি ও তার বাবা বাড়িতে যাওয়ার পথে সালাউদ্দিন ওরফে মনির তার সাঙ্গপাঙ্গ নিয়ে পুনরায় তাদের উপর হামলা করে। এসময় সেখানে টহলরত সেনারবাহিনীর সদস্যরা মনিরকে আটক করে দোহার থানা পুলিশে সোপর্দ করে এবং অন্যান্য আসামীরা পালিয়ে যায়।

এঘটনায় সোমবার আহত অমি হাসানের বাবা আব্দুস ছামাদ বেপারী বাদি হয়ে সালাউদ্দিন ওরফে মনির হোসেন, খাড়াকান্দা গ্রামের রানা, দক্ষিণ জয়পাড়ার রাজন ও অন্তর, লটাখোলা গ্রামের জুবায়ের, দক্ষিণ জয়পাড়ার রবিন, অপু, সুলতান, খাড়াকান্দা গ্রামের রাতুল, নুরুল ইসলাম, জয়পাড়ার শুভ, পশ্চিম লটাখোলার আনোয়ার, খাড়াকান্দার আসিফ সহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে দোহার থানায় সালাউদ্দিন ওরফে মনিরের নামে ২০১৭ সালের ১৪ আগস্ট চুরি ও মারামারি, ২০১৪ সালের ২৭ অক্টোবর অন্যের বাড়িতে প্রবেশ করে ক্ষতি সাধন, ২০২২ সালের ২৪ নভেম্বর বিস্ফোরক আইনে, ২০২৩ সালের ২৮ নভেম্বর বিস্ফোরক আইনে, ২০২৩ সালের ১৬ নভেম্বর বিস্ফোরক আইনে ও ২০২৩ সালের ১লা নভেম্বর বিস্ফোরক আইন সহ বিভিন্ন ধারায় মোট ৬টি মামলা ছিল। এছাড়া সম্প্রতি দোহার থানার কবির আহম্মেদ নামে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ায় একটি সাধারণ ডায়েরী রয়েছে মনিরের নামে। যদিও পরবর্তীতে ২০২৩ সালের ১৬ নভেম্বরের মামলা থেকে অব্যহতি পান তিনি।

দোহার থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, আটককৃত সালাউদ্দিন ওরফে মনির দোহার থানার একাধিক মামলার আসামী। এছাড়া তার বিরুদ্ধে সাধারণ ডায়েরীও রয়েছে। সোমবার আটককৃত আসামী সালাউদ্দিন ওরফে মনিরকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

আটককৃত মনিরের বিরুদ্ধে রয়েছে ব্যাপক অভিযোগ। মনির বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে নানা অপকর্ম করতো বলে জানান এলাকাবাসী। তবে তার ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০