PRIYOBANGLANEWS24
১৩ অক্টোবর ২০২৪, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে লায়ন্স ইন্টারন্যাশনাল এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়ে শনিবার দিনব্যাপী প্রায় পাঁচশতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরমধ্যে যে সকল রোগীদের চোখে ছানী অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপালে বিনামূল্যে অপারেশন করানো হবে জানান আয়োজকরা।

লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ এ১ এর জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া বলেন, লায়ন্স ক্লাবের সদস্যরা সবসময় সেবামূলক কার্যক্রম করে থাকে। গ্রামের মানুষদের উন্নত চক্ষু চিকিৎসা সেবা দিতে আমাদের এই কার্যক্রম। গতমাসে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে এই ধরনের ক্যাম্পের কার্যক্রম করেছি, সেখান থেকে ৩৩ জন রোগীকে আমরা ঢাকা নিয়ে চোখের সানী অপারেশন করিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। আজকে খানেপুরে অর্ধশত রোগীর চোখে সানী সনাক্ত হয়েছে, আমরা তাদের ঢাকা নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করাবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো আপনাদের সেবা করতে পারি।

বিনামূল্যে চিকিৎসা ও চোখের ছানী অপারেশনের সুযোগ পেয়ে খুশি নয়নশ্রীসহ আশেপাশের এলাকার মানুষ।

নয়নশ্রী ইউনিয়নের বাসিন্দা লায়ন মো: হাবিবুর রহমানের সার্বিক সহযোগিতায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিল চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক, ভাইস জেলা গভর্নর লায়ন গোলাম ফারুক,y সাবেক জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম শিকদার, কেবিনেট সেক্রেটারি লায়ন এড. কামরুল হাসান খায়ের, জেলা কো অর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার আকরাম উজ্জামান, রিজিওন চেয়ারপার্সন আবু শফিক খন্দকার সহ আরো অনেকে। লায়ন্স ক্লাবের উদ্যোগে এমন মানবিক কর্মসূচী অব্যাহত রাখবেন এমনটা জানান উপস্থিত বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০