PRIYOBANGLANEWS24
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে নবাবগঞ্জের নারী ইউপি চেয়ারম্যান স্বামীসহ গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার এক নারী চেয়ারম্যানকে তার স্বামীসহ গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তারা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম।

আটক শিরিন চৌধুরী ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তার স্বামীর নাম মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান।

ওসি মমিনুল ইসলাম জানান, দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ ঢাকা বিমানবন্দরে যান শিরিন চৌধুরী। এসময় ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি। পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন তাদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারকৃতদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। রাতে তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০