PRIYOBANGLANEWS24
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে শিক্ষা অফিস সহকারীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ঢাকার দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ফিরোজ আলমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। এবিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সোনালী ব্যাংক জয়পাড়া শাখার কর্তৃপক্ষ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জয়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হালিম গত ১০.৬.২০২৪ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ফিরোজ আলমের কাছ থেকে ১-২৪৩১-০০০০-২৬৭১ কোডের টাইম স্কেলের অতিরিক্ত মূল বেতন ও বাড়ি ভাড়া বাবদ ৩৪,৬৯৫ টাকা ফেরৎ প্রদানের ব্যাংক চালান কপি গ্রহণ করেন। কিন্তু যাচাই করে দেখা যায় ফিরোজ আলমের দেয়া চালান কপি অনুযায়ী ব্যাংক রেজিস্টারে এমন কোন চালানের তথ্য নেই। এছাড়া চালান কপিতে সিল ও দুই কর্মকর্তার স্বাক্ষরই জাল জালিয়াতি করে ব্যবহার করা হয়েছে যা ব্যাংকিং আইনের লংঘন। এবিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেন ব্যাংক কর্তৃপক্ষ।

এবিষয়ে ভূক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ হালিম বলেন, অতিরিক্ত মূল বেতন ও বাড়ি ভাড়ার টাকা জমা দিতে আমি ফিরোজ আলমের কাছে গেলে তিনি আমার কাছ থেকে ৩৪,৬৯৫ টাকা নিয়ে অফিস খরচ বাবদ আরও অতিরিক্ত টাকা দাবি করেন সব মিলে আমি তাকে ৫১হাজার টাকা দেই। ব্যাংক জমা দেখিয়ে ফিরোজ আলম আমাকে একটি চালান কপি দেয়। যেটি সোনালী ব্যাংকে দেখালে তারা আমাকে জানায় এটি সম্পুর্ণ ভূয়া। জাল জালিয়াতি করে এই চালান কপি বানানো হয়েছে। পরে আবার ২৫ শে জুন ব্যাংকে টাকা জমা দিয়ে আরও একটি চালান কপি দেন। আমি ব্যাংক কর্মকর্তা বরাবর ব্যবস্থা নিতে একটি লিখিত অভিযোগ দেই। তিনি আরও বলেন, ফিরোজ আলম টাকার বিনিময়ে সব কাজ করেন। টাকা ছাড়া কোন কাজই করতে চান না। আমি এর বিচার চাই।

এঘটনায় অভিযুক্ত শিক্ষা অফিস সহকারী ফিরোজ আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার বসের সাথে আলোচনা করেন। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন বলেন, আমি এবিষয়ে কিচ্ছু জানি না। জানলে কি আর এরকম হতে দেই। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, শিক্ষকরা অভিযোগ দেয়ার পরে জেনেছি। আমি ঢাকা একটা মিটিং এ আছি, পরে আপনার সাথে যোগাযোগ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০