PRIYOBANGLANEWS24
১৫ অগাস্ট ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২, আহত ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের রূপারচর গ্রামের এলাহি মোল্লার ছেলে মালেক মোল্লা (২৮) ও কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে রিফাত হোসেন (১৬)। এ ঘটনায় রিফাতের সঙ্গী উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে তামীম (১৭) গুরুতর আহত হয়েছেন। রিফাত মেলেং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে রিফাত ও তামীম মোটরসাইকেল করে নীলাম্বর পট্টির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল করে শোল্লার দিকে আসছিলেন মালেক। পথে খতিয়া ব্রীজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মালেক। এসময় অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তামিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালাল জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০