PRIYOBANGLANEWS24
২ জুলাই ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

‘বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে উপজেলার পানালিয়ায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।

এসময় ‘একই প্রতিষ্ঠানে দ্বৈত নীতি প্রত্যাহার, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও শিফটিং ডিউটি চালুর জন্য প্রয়োজনীয় লাইনম্যান নিয়োগ, শ্রেণি প্রথা বিলুপ্ত করে সরকার ঘোষিত গ্রের্ডি প্রথা চালু, বাপবিবো ও সমিতির একই ও অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বিলিং সহকারী ও লাইন শ্রমিকদের চাকুরী নিয়মিতকরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত ৫% বিশেষ প্রণোদনা জুলাই ২০২৩ হতে বাস্তবায়ন সহ নানা দাবি জানান তারা। এসময় মাটিতে শুয়ে প্রতিবাদ করেন আন্দোলনের অংশগ্রহণকারী কয়েকজন কর্মচারী।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকরি থেকে ছাটাই করা হয়। কোনো বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই। নি¤œমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছেন। যে কারণে বৈষম্য দূরীকরণ,অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা। এসময় তারা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সালাহ উদ্দিনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০