PRIYOBANGLANEWS24
২৫ জুন ২০২৪, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রুহি আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষার্থী উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমিনের মেয়ে। শোল্লা স্কুল এন্ড কলেজের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শোল্লা থেকে প্রাইভেট পরে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিল রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গুরুত্বর আহত হয়। স্বজন ও স্থানীয়রা তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে সামাজিক কবস্থানে তাকে দাফন করা হয়।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মহিদুর রহমান জানান, এবিষয়ে কেউ থানায় জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০