PRIYOBANGLANEWS24
২২ জুন ২০২৪, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-নবাবগঞ্জ সড়কে বাস-সিএনজির সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত-২

ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজ ছাত্রীসহ আরও ৪জন। শনিবার সকাল ৯টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২০)। নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন ও শাহীন জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত কলেজ ছাত্রী মিম (২৭) সহ ৪ জনকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে চালক ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। সিএনজি খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে-মুচরে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা মারাত্মক আহতাবস্থায় শেখ আব্দুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ঢাকায় নেয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকার। তবে পুলিশ বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০