PRIYOBANGLANEWS24
৩০ মে ২০২৪, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের বান্দুরা স্ট্যান্ডে চাঁদা বন্ধের দাবীতে সিএনজি চালকদের মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা সিএনজি স্ট্যান্ডে চাঁদা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। বৃহষ্পতিবার সকাল থেকে গাড়ী বন্ধ করে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের ঢাকা-বান্দুরা সড়কে প্রায় ৫০জন চালক এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবীতে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

চালকদের অভিযোগ, বান্দুরা স্ট্যান্ড প্রায় অর্ধশতাধিক সিএনজি চলাচল করে। দিনে প্রতিটি গাড়ী থেকে ৫০টাকা করে চাঁদা নেয় ওই এলাকার কালা মামুন। এছাড়া বহিরাগত কোন সিএনজি এলে তাদের কাছ থেকে ১শ টাকা নিয়ে আগে সিরিয়াল দেয়া হয়। প্রতিবাদ করলে মারধরসহ সিরিয়াল পিছিয়ে দেয়ার শাস্তি দেয়া হয়।

সিএনজি চালক মো. মিলন, তোফাজ্জল হোসেন, আলীম মিয়া ও ইউনুস জানান, উপজেলার বান্দুরা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েই চলছে। প্রতিবাদ করলেই মারধরের শিকার হতে হয় চালকদের। সাজা হিসেবে সিরিয়াল পিছিয়ে দেয়া হয়। এর নেতৃত্ব দেন মামুন ওরফে কালা মামুন। কালা মামুন ও তার লোকজন এলাকার বাইরের অন্তত ১০টি সিএনজি চালকের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে সিরিয়ালে ঢুকিয়েছে। বলতে গেলে সিএনজি চালকদের স্ট্যান্ড থেকে বের করে দেয়া সহ মারধর করেন। এছাড়া টাকা না দিলে তাঁদের গাড়ী ওই সড়কে চলতে বাঁধা দেয়।

সিএনজি চালক সমিতির সভাপতি মো. মিলন বলেন, জিনিসপত্রের দাম বেশী, যাত্রী কম হওয়াতে প্রতিদিন মালিককে জমার টাকা দিয়ে চলতে আমাদের এমনেই কষ্ট হচ্ছে। আমরা এধরনের চাঁদা থেকে মুক্তি চাই। আমরা এ ধরনের জুলুম থেকে বাঁচতে চাই।

বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বলেন, মামুন দীর্ঘদিন ধরেই সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। কিছুদিন আগে মামুন ও তার লোকজন সিএনজি চালকদের মারধরও করেছে। বিষয়টি আমি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে জানিয়েছি। আমি সবাইকে বলে দিয়েছি যারা অন্যায়ভাবে কোন কিছূ করবে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করতে।

এবিষয়ে অভিযুক্ত মো. মামুন @ কালা মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা তোলার বিষয়ে স্বীকার করেন। তিনি বলেন, আমি হুকুম পালন করি মাত্র। স্থানীয় দুজন জনপ্রতিনিধির নির্দেশে আমি ও আমার লোকেরা চাঁদা তুলে থাকে। এখানে আমার কোন দোষ নেই। তবে জনপ্রতিনিধিদের নাম প্রকাশ করেননি তিনি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ইজারার বাইরে কেউ চাঁদা নিতে পারবে না। এ রকম কিছু করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০