PRIYOBANGLANEWS24
২ মে ২০২৪, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সিস্টার মেবেল কস্তা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো. শাহ জালাল।

অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তার নেতৃত্বে সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পাবলিক পরীক্ষার ফলাফল, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী মেলা, বিজ্ঞান মেলা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্কাউটিং, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার পরিবেশ, দৃষ্টিনন্দন শিক্ষার্থী বান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের জন্য পৃথক বিজ্ঞান ভবন প্রভৃতি তৈরির মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদ ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, শিক্ষকসহ বিদ্যলয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়মিতভাবে কাজ করে যাব।

এছাড়া নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন কুমার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা মালিয়া ¯িœগ্ধা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০