PRIYOBANGLANEWS24
২৭ এপ্রিল ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলার কাশিমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৪০ শতাংশ সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান ও রেস্তোর নির্মাণ করে ভাড়া দিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। জমিরটির বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। শনিবার ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের তত্বাবধানে অভিযান চালিয়ে জমি সরকারের পূর্ণদখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।

তিনি আরো জানান, সরকারি জমির শ্রেণি রাস্তা, যা দোহার-নবাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত। উচ্ছেদের কারনে রাস্তাটি আরো প্রশস্ত হয়েছে। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

সরকারি জমি দখলমুক্ত কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০