PRIYOBANGLANEWS24
২৬ এপ্রিল ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে একুশে টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর রাশেদ আলী সভাপতি, আরটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণত সম্পাদক এবং নবাবগঞ্জের রাশিম মোল্লা যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে রাজধানীর সোয়ারীঘাটের বুড়িগঙ্গা মঞ্চে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ শেষে এ কমিটি গঠন করা হয়।

দুই বছরের এই কমিটির সহ-সভাপতি হয়েছেন বাসসের ঈহিতা জলিল, আজকের পত্রিকার মো. আয়নাল হোসেন, এশিয়ান টিভির লাবন্য ভূঁইয়া। এছাড়া অর্থ সম্পাদক পদে বিটিভির মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসির লিটন মাহমুদ, দপ্তর সম্পাদক পদে আজকের পত্রিকার মো. হুমায়ুন কবীর নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুর রশিদ, ক্রীড়া সম্পাদক পদে এনটিভির কুশল ইয়াসির, সাংস্কৃতিক সম্পাদক পদে চ্যানেল আইয়ের অনজন রহমান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে ডিবিসির আফসানা জাহান নীলা, কল্যাণ সম্পাদক পদে আজকের পত্রিকার মো. আবুল কাশেম, নারী সম্পাদক পদে ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা।

কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন আরটিভির মমিন হোসেন, সংগ্রামের কামরুজ্জামান হিরু, বাংলা ভিশনের দিপন দেওয়ান, বাংলা নিউজের এসএমএ কালাম, চ্যানেল টোয়েন্টি ফোরের রেদোয়ান শুয়েব, যমুনা টিভির রাশেদ নিজাম, একুশে টেলিভিশনের আবু হুরায়রা তামিম, মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু, আরটিভির শাহাবুদ্দিন শিহাব, বাংলা নিউজের দেলোয়ার হোসেন বাদল, এখন টিভির শাহরিয়ার জামান দ্বীপ, দৈনিক সংবাদ প্রতিদিনের মিঠুন সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশের সাবেক মহাসচিব সিনিয়র সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া, উপদেষ্টা করা হয়েছে ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, শামীম সিদ্দিকী, আকতার হোসেন, কেএম বাবর আশরাফুল হক, বরুণ ভৌমিক নয়ন, কামরুজ্জামান খান ও সাইদুজ্জামান রওশনকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০