PRIYOBANGLANEWS24
২৪ এপ্রিল ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের মুসলেমহাটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলকাবাসী। েসোমবার (২২ এপ্রিল) দুপুরে মুসলেমহাটি উত্তরপাড়া জামে মসজিদের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করা হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঐ এলাকার মাহবুব, রনি ও সুজনসহ তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাছাড়া এলাকায় জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তাদের।

মানববন্ধনকারীরা আরও অভিযোগ করেন, স¤প্রতি স্থানীয় কবরস্থানের পুকুরের কয়েক লাখ টাকার মাছ রাতের আধাঁরে চুরি করে নিয়ে যায়। প্রতিবাদ করায় এলাকার বেশ কয়েকজনকে হুমকি প্রদান করেন মাহবুব গং। তাদের কর্মকান্ডে প্রতিবাদে ফুঁসে উঠে এলাকাবাসী।

চুড়াইন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীসহ বিক্ষোভকারীরা মাদক ব্যবসায়ীদের নির্মূলে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের হস্তক্ষপ কামনা করেছেন। সেই সাথে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহŸান জানান।

উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ প্রামানিক, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, চুড়াইন ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সাইদ খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, মোসারফ মোল্লা, মোরাদ বেপারি, সাবেক মেম্বার মোরাদ বেপারি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০